নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পৃথক দুই স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবকের মৃত্যু

ডিসেম্বর ৫, ২০২৫ ৬:১২ 👁️ ৬৭ views
Link Copied!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের দুই যুবক পৃথক দুই স্থানে দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে গোপালপুর আকবরমোড় এলাকায় জসিমউদ্দিন সরকার (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। নিহত জসিমউদ্দিন উপজেলার চান্দাই দাসগ্রামের খালেক সরকারের ছেলে। সে মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থল ঈশ্বরদী রুপপুর পারমানবিক কেন্দ্রে যাচ্ছিলো। আকবর মোড় এলাকায় পৌঁছালে সড়কের ওপর থাকা বালুতে পিছলে সিএনজি অটোরিক্সার সাথে ধাক্কা খেয়ে মাথায় ও ঘাড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

অপরদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হরিশপুর এলাকায় ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যায় সুমন হোসেন (৩৫) নামের এক যুবক। সে উপজেলার বনপাড়া পৌরশহরের উত্তর হারোয়া মহল্লার রাজ্জাক হোসেনের ছেলে। সে নাটোর শহরের নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলো। পথে হরিশপুর এলাকায় মাছের ট্রাক থেকে ছিটকে পড়া পানিতে পিছলে অপর একটি ট্রাকের চাকার নীচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুনঃ  জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন ও বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।