নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা

নভেম্বর ৭, ২০২৩ ৬:৩১ 👁️ ৬৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : পোশাক শ্রমিকদের জন্য নতুন করে আরও ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে মোট ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ।

আরও পড়ুনঃ  রামেবি'র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

মঙ্গলবার (৭ নভেম্বর) রাজধানীর তোপখানায় অবস্থিত নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের কাছে নতুন করে এই প্রস্তাব তুলে ধরেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি ও মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান।

আরও পড়ুনঃ  আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

এর আগের সভায় মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি শ্রমিকদের নিম্নতম মজুরি ২০ হাজার ৩৯৪ টাকার প্রস্তাব করেন। আর মজুরি বোর্ডে পোশাক কারখানার মালিকদের প্রতিনিধি সিদ্দিকুর রহমান ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকা নির্ধারণের প্রস্তাব করেন।

এই প্রস্তাবের শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবে অনেক পার্থক্য থাকায় বোর্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিদ্ধান্তের অপেক্ষা করেন। এরপর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য শ্রম মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন বোর্ডের চেয়ারম্যান ও মালিকপক্ষ।

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লার সভাপতিত্বে আজকের বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম রনিসহ শ্রমিক নেতারা।

আরও পড়ুনঃ  কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

এ বিষয়ে সিদ্দিকুর রহমান বলেন, আজকে একটি প্রস্তাব জমা দিয়েছি। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

এ বিষয়ে জানতে চাইলে শ্রমিক পক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি বলেন, আজ দুপুরে নিম্নতম মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মালিকপক্ষের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বোর্ডের চেয়ারম্যান এই চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিদ্ধান্তের অপেক্ষা করেন। সেখান থেকে যে সিদ্ধান্ত আসে তার আলোকে প্রস্তাব দেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।