নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পোষ্য কোটার দাবিতে কর্মবিরতিতে রাবির শিক্ষক-কর্মকর্তারা

সেপ্টেম্বর ২১, ২০২৫ ১০:০৪ 👁️ ২৩ views
Link Copied!

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ও কর্মকর্তারা প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) পুনর্বহাল এবং শিক্ষক লাঞ্ছনার বিচার নিশ্চিত করার দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন। আজ রোববার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নিয়ে তাঁরা এই কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে তাঁরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) পোষ্য কোটাকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাতেই শিক্ষক ও কর্মকর্তারা পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তাঁরা কর্মবিরতিতে নেমেছেন।

আরও পড়ুনঃ  কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

এ বিষয়ে রাবি অফিসার সমিতির সভাপতি অধ্যাপক মোক্তার হোসেন বলেন, ‘বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে তা থেকে বঞ্চিত করা হচ্ছে। গতকাল আমাদের সহকর্মীদের ওপর যে হামলা চালানো হয়েছে, তার সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

আরও পড়ুনঃ  পুঠিয়ায় সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ

তবে শিক্ষক-কর্মকর্তাদের এই কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের কার্যক্রম। এ প্রসঙ্গে অধ্যাপক মোক্তার হোসেন বলেন, ‘আমরা রাকসু নির্বাচন নিয়ে খুবই আশাবাদী এবং আমরা চাই নির্বাচন হোক। এ কারণেই রাকসুর সব কাজ আমরা কর্মসূচির বাইরে রেখেছি।’

এদিকে, আজ বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানে শিক্ষক-কর্মকর্তাদের দাবি এবং চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।