নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

প্যারিস ছাড়ার ঘোষণার সঙ্গে সঙ্গেই মেসির ‘শক্তি’ টের পেল পিএসজি

জুন ৫, ২০২৩ ১২:২৪ 👁️ ৫৩ views
Link Copied!

অনলাইন ডেস্কঃ লিওনেল মেসির নামের ‘ওজন’ কতটা বা এ নাম কতটা জাদুকরি, এটা টের পেতে পিএসজির খুব বেশি সময় লাগেনি। গত শনিবার ক্লেরমঁর বিপক্ষে প্যারিসের দলটির হয়ে মেসি শেষ ম্যাচটা খেলে ফেলার খানিক পরই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়কের ‘শক্তি’টা টের পেয়েছে পিএসজি।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

না, মেসি পিএসজিকে কোনো বাহুবল দেখাননি। অথবা তাঁর হয়ে পিএসজিকে কেউ হুমকিও দেয়নি। তাহলে কীভাবে মেসির ‘শক্তি’ বা মেসি নামের ‘ওজন’ টের পেল পিএসজি? আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা পিএসজির হয়ে শেষ ম্যাচটা খেলে ফেলার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির অনুসারীর সংখ্যা কমতে শুরু করেছে।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

ইনস্টাগ্রামে মুহূর্তের মধ্যেই পিএসজির অনুসারী অনেক কমে গেছে। এখন পর্যন্ত কমার সংখ্যাটা ৮ লাখে দাঁড়িয়েছে। অদূর ভবিষ্যতে এটা যে আরও কমবে, তা বলাই যায়।

বার্সেলোনা থেকে মুক্ত খেলোয়াড় হিসেবে ২০২১ সালের আগস্টে মেসি পিএসজিতে নাম লেখানোর পরও তাঁর নামের ওজনটা টের পেয়েছিল প্যারিসের ক্লাবটি। মেসি প্যারিসে যাওয়ার পর হু–হু করে বাড়তে থাকে পিএসজির আয়। বিশেষ করে স্পনসর আর জার্সি বিক্রি থেকে।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

এ কারণেই মেসিকে আরও এক বছর দলে রাখতে চেয়েছিল পিএসজি। কিন্তু বিশ্বকাপের পর মেসিকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে দলটির কট্টর সমর্থকেরা। কোনো ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেই দুয়ো দিয়ে যাচ্ছিল তারা। এর ওপর সৌদি আরব থেকে বিশাল অঙ্কের প্রস্তাব ছিল আর্জেন্টিনার তারকার। সব মিলিয়ে মেসি আর পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেননি।

মেসি চলে যাওয়ায় শুধু যে সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসজির অনুসারীর সংখ্যা কমবে, তা নয়। দলটির আয়ও কিছুটা কমে যাবে, এটা বলাই যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।