নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

প্রকৃত গণতন্ত্র নিশ্চিত হলেই বৈষম্য নিরসন হয় : গণশিক্ষা উপদেষ্টা

জুলাই ১, ২০২৫ ১১:০১ 👁️ ৫১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, যদি প্রকৃত গণতন্ত্র নিশ্চিত হয়, তাহলেই বৈষম্য নিরসন হয়।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

আজ মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

উপদেষ্টা বলেন, রাষ্ট্র কখনো তার নাগরিককে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে তাদের অধিকারকে আলাদা করে না। একটি আধুনিক রাষ্ট্রের চোখে প্রতিটি নাগরিক সমান- গণতন্ত্রেরও মূল কথা এটাই।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদরা যে কারণে আত্মত্যাগ করেছেন আমাদেরকে সেই স্পিরিট ধারণ করতে হবে। আমরা বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনের প্রচেষ্টা চালিয়ে গেলেই তাদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বাসুদেব ধর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার বক্তব্য রাখেন।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।