নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৮:৪২ 👁️ ১৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর ক্যাথলিক চার্চ পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রবিবার দুপুরে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি স্নেহনীড়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেখানে বসবাসরত ও সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেন। প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম, সেবার মান ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন রাসিক প্রশাসক।

আরও পড়ুনঃ  ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

পরিদর্শনকালে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের জন্য স্নেহনীড় যে মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। সমাজের পিছিয়ে থাকা ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগে আমরা পাশে থাকবো।

আরও পড়ুনঃ  উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

পরিদর্শনকালে রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও, স্নেহনীড়ের পরিচালনা কমিটির পরিচালক সিস্টার স্মৃতি রিবেরুসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ফাদার লিটন কোস্টা, সিস্টার দীপিকা পালমা, সিস্টার দীপ্তি কোস্টা এবং সিস্টার এলিজাবেথ টপনো প্রমুখ।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।