নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

প্রথম কোয়ার্টারে ধাক্কায় বড় হার হকিতে

সেপ্টেম্বর ২৪, ২০২৩ ২:৩৮ 👁️ ৭৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক: এশিয়ান গেমসের হকিতে শুভ সূচনা করতে পারেনি বাংলাদেশ। রোববার নিজেদের প্রথম ম্যাচেই ৭ গোল হজম করেছে রাসেল মাহমুদ জিমিরা। যদিও প্রতিপক্ষ বর্তমান এশিয়ান গেমস চ্যাম্পিয়ন জাপান। তাই প্রথম ম্যাচে ৭-২ ব্যবধানে হারটা তাই খুব একটা অপ্রত্যাশিত নয়।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

ম্যাচের প্রথম কোয়ার্টারেই ছিটকে যায় বাংলাদেশ। ৪-০ গোলে পিছিয়ে পড়ে প্রথম ১৫ মিনিটের মধ্যেই। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য খেলায় ফিরেন লাল-সবুজের প্রতিনিধিরা। কোনো গোল হজম না করেই এক গোল পরিশোধ করে বাংলাদেশ। ২৯ মিনিটে এশিয়ান গেমসে বাংলাদেশের গোলের সূচনা করেন আশরাফুল ইসলাম।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

তৃতীয় কোয়ার্টারেও বাংলাদেশ খারাপ করেনি। এক গোল হজমের পাশাপাশি আরেক গোল পরিশোধ করে। ৪৩ মিনিটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন পুষ্কর ক্ষিসা মিমো। শেষ কোয়ার্টারে আরো দুই গোল হজম করে এবং আর কোনো গোল করতে না পারায় ৭-২ গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

এশিয়ান গেমসে আগামীকাল বাংলাদেশের ম্যাচ নেই। পরশু দিন পাকিস্তানের মোকাবেলা করবেন রাসেল মাহমুদ জিমিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।