নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিপ্লব বড়ুয়া

জানুয়ারি ২৯, ২০২৪ ৫:০৬ 👁️ ৬৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।রোববারে (২৮ জানুয়ারি) এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুনঃ  চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা হবে আরো কার্যকর : ববি হাজ্জাজ

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে উপসচিব পদমর্যাদায় গ্রেড-৫ ভুক্ত ৪৩,০০০-৬৯,৮৫০/-টাকা স্কেলের সর্বোচ্চ ধাপ ৬৯,৮৫০/- টাকা (নির্ধারিত) বেতনে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সদয় সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। ’

আরও পড়ুনঃ  রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৯ সালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে তিনি এ দায়িত্ব পালন করে আসছিলেন।

আরও পড়ুনঃ  সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার

বিপ্লব বড়ুয়া ছাড়াও রোববার আরও চারজন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। তারা হলেন– ফেরদৌস আহমেদ খান, ড. শহীদ হোসাইন, নীলুফার আহমেদ এবংকৃষিবিদ মশিউর রহমান (হুমায়ুন)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।