নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

সেপ্টেম্বর ১৫, ২০২৬ ২:৫৮ 👁️ ২১২ views
Link Copied!

মো. নুরুন্নবী,কক্সবাজার প্রতিনিধি : প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় সপ্তাহের একদিন পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার সমুদ্রসৈকতে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে কক্সবাজারের সুগন্ধা বিচ এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় নেতাকর্মীরা সমুদ্রসৈকতের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং সৈকতকে পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন।

পরিচ্ছন্নতা অভিযানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সৈকত এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তারা নিয়মিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং কক্সবাজারের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র সমুদ্রসৈকতের পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আয়োজকরা বলেন, কক্সবাজার সমুদ্রসৈকত শুধু দেশের পর্যটন শিল্পের অন্যতম প্রধান আকর্ষণ নয়, এটি দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদও। তাই সৈকতের পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।