নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

প্রাক্তন-বর্তমানকে জড়িয়ে ধরে আছেন দেব, ভাইরাল ছবি

জুন ৩, ২০২৫ ৫:৪৮ 👁️ ২৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দেবের দু’পাশে রয়েছেন তার প্রাক্তন ও বর্তমান। এক পাশে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। অন্যদিকে রুক্মিণী মৈত্র। দু’জনের কোমর জড়িয়ে রয়েছেন নায়ক। তিনজনের মুখেই হাসি।

আরও পড়ুনঃ  উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

দুই নায়িকার পরনে জামদানি শাড়ি। শুভশ্রী পরেছেন সাদা রঙা এবং রুক্মিণীর পরনে লাল রঙা জামদানি। দেব পরেছেন নীল রঙের শার্ট। ভাবছেন কীভাবে সম্ভব হলো?

এমনই একটি ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে অনেকেই হতবাক হচ্ছেন। কমেন্ট বক্স ভরছে নানা রকম ইতিবাচক-নেতিবাচক মন্তব্যে। আবার কেউ আবদার করেছেন, একসঙ্গে তিনজনের ছবিতে অভিনয় দেখতে চান।

আসলে ‘ধূমকেতু’-র শুভ মহরতের দিন এভাবেই লেন্সবন্দি হয়েছিলেন তিন চর্চিত তারকা। বহু বছর পর ফের প্রকাশ্যে এসেছে ছবিটি।

বিনোদন জগতে কত সম্পর্ক ভাঙে-গড়ে। ঠিক সেরকমই এক জনপ্রিয় জুটি ছিল দেব-শুভশ্রী। দু’জনের অনুরাগীর সংখ্যাও কম ছিল না। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর এই তারকা জুটির ব্রেকআপ হয়। যা ভক্তদেরও কষ্ট দেয়।

আরও পড়ুনঃ  বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

সম্প্রতি টলিউডের প্রাক্তন এই জুটির নানা ছবি-ভিডিও ফের সামনে আসছে। যা মুহূর্তেই ভাইরাল হচ্ছে।

এদিকে অবশেষে মুক্তি পাবে দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। ২০১৫-র অক্টোবর মাসে শ্যুটিং শুরু হয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘ধুমকেতু’-র। মাঝে কেটে গেছে প্রায় এক দশক। সময়, পরিস্থিতি সবটাই পাল্টেছে।

দীর্ঘ সময় পর হলেও সিনেমাটির মুক্তি মিলছে। ‘ধূমকেতু’ মুক্তি প্রসঙ্গে শুভশ্রী সংবাদমাধ্যমকে আগে জানিয়েছিলেন, দর্শকদের হয়তো ভালো নাও লাগতে পারে এই ছবিতে তার অভিনয়। তার মতে, তিনি অনেকটাই উন্নতমানের অভিনেত্রী এখন। অন্যদিকে রুক্মিণী বলেন, “আমি নিজেও এই ছবি দেখার জন্য অপেক্ষায় রয়েছি।”

নিজেদের সম্পর্কে কখনও সিলমোহর দেননি দেব-শুভশ্রী। এমনকী সম্পর্কে থাকাকালীন ‘ভালো বন্ধু’ বলেই নিজেদের পরিচয় দিতেন প্রকাশ্যে। বিভিন্ন সাক্ষাৎকারেও এই প্রশ্নে একই উত্তরই দিয়েছেন দুজন।

তবে তাদের সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রিতে ‘ওপেন সিক্রেট’। ব্রেকআপের পরে যা আরও জলের মতো পরিষ্কার হয়ে যায়।

আরও পড়ুনঃ  নগরীতে অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

বহু সাক্ষাৎকারে টলিউড সুপারস্টার বলেন, শুভশ্রী তার জীবনের অত্যন্ত কাছের একজন মানুষ। শুধু তাই নয়, বাস্তব জীবনের প্রেম কাহিনির এরকম পরিণতি তিনি আশা করেননি।

অন্যদিকে শুভশ্রীকে বিভিন্ন সাক্ষাৎকারে বলতে শোনা গেছে, দেবের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর তিনি নাকি অনেকটা পরিণত হয়েছেন। যদিও ঠিক কী কারণে তাদের ব্রেকআপ হয়, তা কখনও প্রকাশ্যে আসেনি। তবে নায়িকার বিভিন্ন কাছের সূত্র মারফত শোনা যায়, দেবের সঙ্গে সম্পর্ক ভাঙার পরে ফের জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে শুভশ্রীর দীর্ঘদিন সময় লেগেছিলে।

প্রসঙ্গত, টলিউড ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ‘ধূমকেতু’-র শ্যুটিংয়ের সময় হাজির ছিলেন রুক্মিণীও। এখন অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি সেই সময়ই রুক্মিণীর সঙ্গে ধীরে ধীরে বন্ধুত্ব গভীর হয়ে শুভশ্রীর সঙ্গে দূরত্ব বাড়ছিল দেবের?

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।