নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

প্রার্থিতা ফিরে পাওয়ার আশায় ইসিতে হিরো আলম

ডিসেম্বর ৬, ২০২৩ ১২:৩৬ 👁️ ৮৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম) নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রার্থিতা ফিরে পাবেন বলে আশা প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ  দণ্ডপ্রাপ্ত, পলাতক শেখ হাসিনাকে ফেরত আনতে সরকারের অবস্থান অনড় : জাহেদ উর রহমান

বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল আবেদন করতে এসে তিনি এমন মন্তব্য করেন।

হিরো আলম বলেন, ছোট খাটো ভুল হয়েছে এবার। আমি মনে করি কমিশন থেকে আমার মনোনয়ন ফেরত পাবো।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : স্থানীয় সরকার মন্ত্রী

কমিশন থেকে ফেরত না পেলে কী করবেন এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, আপানারা জানেন প্রতিবার কমিশন থেকে বাতিলের পর তা হাইকোর্ট থেকে ফেরত পেয়েছি। এবারও তাই করবো।

নির্বাচনে কী ধরনের চ্যালেঞ্জ দেখছেন-এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আলোচিত ইউটিউবার হিরো আলম বলেন, আমি সবসময় চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছি। এবারও সেটার মধ্যে দিয়ে যাবো।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮শতাংশ বা ৭৩ শতাংশ।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।