নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

প্রিয়াঙ্কার ভাসুরের সঙ্গে বিচ্ছেদের পর ঠোঁটে ঠোঁট সোফির!

সেপ্টেম্বর ২০, ২০২৩ ৩:৩২ 👁️ ৮৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়ার ভাসুর জো জোনাস ও তার স্ত্রী সোফি টার্নারকে বাইরে থেকে দেখে সুখী দম্পতি মনে হতো। কিন্তু চার বছরের দাম্পত্য জীবনে আচমকা ছন্দপতন। বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন জো জোনাস ও ‘গেম অব থ্রোন্‌স’-এর তারকা অভিনেত্রী সোফি টার্নার। গত ৬ সেপ্টেম্বর বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা।

আরও পড়ুনঃ  স্পর্শিয়া এবার ‘লালপরী’

এদিকে বিচ্ছেদের কয়েক দিনের মধ্যেই অন্য পুরুষে মজেছেন সোফি। তার সঙ্গে সমুদ্রে ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোর ছবি রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

আরও পড়ুনঃ  কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

জানা গেছে, বর্তমানে ‘জোন’ নামের একটি সিরিজে কাজে ব্যস্ত সোফি টার্নার। যার শুটিং হচ্ছে স্পেনে। সেখানেই সহ-অভিনেতা ফ্র্যাঙ্ক ডিলান সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা যায় সোফিকে। অনেকে দাবি করেছেন এটি শুটিংয়েরই অংশ।

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

অপরদিকে দুই ভাইকে নিয়ে আমেরিকার বিভিন্ন জায়গায় কনসার্টে বেরিয়েছেন ‘জোনাস ব্রাদার্স’। সম্প্রতি একটি শোতে গান গাইতে গাইতে কেঁদে ফেলেন জো। কারণ, সেই মুহূর্তে তিনি ‘হেজিটেট’ গানটি গাইছিলেন, যেটি লিখেছিলেন সোফির জন্যই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।