নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

প্রেমিকার অ্যাপার্টমেন্টে রাত্রিযাপন করছেন টম ক্রুজ!

ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ২:৩৩ 👁️ ৫১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : নতুন প্রেমে মজেছেন হলিউডের সুপারস্টার টম ক্রুজ। রাশিয়ান সমাজকর্মী এলসিনা খায়রোভার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। ৩৬ বছর বয়সী এ প্রেমিকার অ্যাপার্টমেন্টে রাত্রিযাপন করছেন ৬১ বছর বয়সী টম। ডেইলি মেইল এ খবর প্রকাশ করেছে।

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্স চ্যারিটির একটি অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যের লন্ডনে গিয়েছেন টম ক্রুজ। পাঁচ তারকা রাফেল হোটেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্স উইলিয়াম। এ ইভেন্টে টম-এলসিনার রসায়ন তাদের প্রেমের খবরকে আরো উসকে দেয়।

আরও পড়ুনঃ  স্পর্শিয়া এবার ‘লালপরী’

একটি সূত্র ডেইলি মেইলকে বলেন, ‘এলসিনার সার্কেলে বিষয়টি খুবই পরিচিত। এলসিন এবং টম এখন আলোচনার বিষয়ে পরিণত হয়েছেন।’

১০ মিলিয়ন পাউন্ড মূল্যের অ্যাপার্টমেন্টে প্রেমিকার সঙ্গে রাত্রিযাপন করছেন টম। তা জানিয়ে সূত্রটি বলেন, ‘এলসিনার অ্যাপার্টমেন্টে রাত্রিযাপন করছেন টম। আপনি কল্পনাও করতে পারবেন না অ্যাপার্টমেন্টটি কতটা সুন্দর। তারা একসঙ্গে ঘোরাঘুরি করছেন। অনেক সম্পদের মালিক হওয়ার পরও তারা এমন কিছু কর্মকাণ্ড করছেন, যা সাধারণ দম্পতিরা করে থাকেন।’

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

গত কয়েক সপ্তাহে টম-এলসিনা খুবই ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। যদিও তারা একসঙ্গে ক্যামেরায় ফ্রেমবন্দি হননি। কারণ তারা এ সম্পর্কের খবরটি গোপন রাখতে চান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।