নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১২:১৯ 👁️ ১৮ views
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ফরিদপুর সদরের বাইতুল আমান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্থানীয়রা জানান, রাজবাড়ী জেলা হয়ে ফরিদপুরের ওপর দিয়ে ভাঙ্গা যাচ্ছিল একটি ট্রেন। এ সময় কাটা পড়ে ওই যুবক।

এদিকে, একই ট্রেনের যাত্রী মো. আফিফ আল আবির (২০) নামের অপর এক যুবক দুর্ঘটনাটি দেখতে গিয়ে নিজেও গুরুতর আহত হয়েছেন। তিনি ট্রেনের দরজার সামনে গিয়ে ঘটনাস্থল ভালোভাবে দেখতে চাইলে পা পিছলে নিচে পড়ে যান। এতে তার এক হাত ভেঙে যায় এবং শরীরে গুরুতর আঘাত লাগে। আহত আফিফকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আরও পড়ুনঃ  মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে। নিহত ব্যক্তির পরিচয় জানতে এবং দুর্ঘটনারোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

আরও পড়ুনঃ  ১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা ট্রেন চলাচলের সময় সতর্কতা বাড়ানোর দাবি জানিয়েছেন।

রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।