নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ফরিদপুরে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১২:২৪ 👁️ ১২ views
Link Copied!

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ঘন কুয়াশার কারণে মাগুরা থেকে ছেড়ে আসা আলিফ মিম পরিবহনের একটি বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় ২ চালকসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর উভয়পাশে প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেন।

আরও পড়ুনঃ  বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

স্থানীয় বাসিন্দা মো. সোহাগ মাতুব্বর জানান, সকালে প্রচণ্ড কুয়াশা চারপাশে ঘিরে যায়। ঠিকমতো সড়ক দেখা যাচ্ছিল না। যার কারণে দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।