নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ফরিদপুরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১০:২৩ 👁️ ২৬ views
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : চলমান ডেভিল হান্ট অভিযানে বোয়ালমারী উপজেলা ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

রোববার (১৬ ফেব্রুয়ারি ) দিবাগত রাতে দাদপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আলফাডাঙ্গা থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

শামীম মোল্লা সাবেক মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের আস্থা ভাজন হিসেবে রাজনীতির মাঠে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

বোয়ালমারী থানার ওসি মাহামুদুল হাসান বলেন, নাশকতা মামলায় শামীম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি আলফাডাঙ্গা থানায় হওয়ায় তাকে আলফাডাঙ্গা থানায় পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের পর নাশকতার ওই মামলায় শামীম মোল্লাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আলফাডাঙ্গা থানার ওসি হারুনুর রশিদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।