নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ২:৫৯ 👁️ ১৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ফাঁকা দুটি বগি রেখে রাজশাহী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে গেছে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি। ১০ কিলোমিটার দূরে হরিয়ান স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের দুটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বগি দুটিতে কোনো যাত্রী ছিল না, ফাঁকা ছিলো।

আরও পড়ুনঃ  সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

রেলওয়ে সূত্রে জানা গেছে, সাগরদাঁড়ি চলে যাওয়ার পর ভোর সাড়ে ৬টার দিকে তিতুমীর এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে হরিয়ান স্টেশনে গিয়ে দাঁড়ায়। পরে তিতুমীর এক্সপ্রেসের ইঞ্জিন নিয়ে আবার সাগরদাঁড়ি এক্সপ্রেসের বগি দুটি আনা হয় হরিয়ান স্টেশনে। ততক্ষণে হরিয়ান স্টেশনে তিতুমীর এক্সপ্রেসের যাত্রীবাহী বগিগুলো দাঁড়িয়ে ছিল। সকাল ৮টায় তিতুমীর এক্সপ্রেস হরিয়ান স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশে যাত্রা করে।

আরও পড়ুনঃ  হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

এ বিষয়ে জানতে চাইলে হরিয়ান স্টেশনের মাস্টার মনিরুল ইসলাম বলেন, বগিগুলোতে কোনো যাত্রী ছিল না। বগি দুটি রেখেই সাগরদাঁড়ি ট্রেন খুলনার উদ্দেশে চলে যায়। তাতে তিতুমীরের খানিকটা দেরি হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।