অনলাইন ডেস্ক : এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি ভারত-পাকিস্তান। এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় আসরের ফাইনালের মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াই বাড়তি রোমাঞ্চ যোগ করেছে। দুবাইয়ে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। ভারতের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। চোটের কারণে নেই অভিজ্ঞ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এ ছাড়াও গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আর্শদিপ সিং ও হার্শিত রানা। দলে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ, রিংকু সিং ও শিবম দুবে। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে পাকিস্তান। পাকিস্তান একাদশ: শাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আলী আঘা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ,...
অনলাইন ডেস্ক : এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি ভারত-পাকিস্তান। এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় আসরের ফাইনালের মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াই বাড়তি রোমাঞ্চ যোগ করেছে।
দুবাইয়ে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
ভারতের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। চোটের কারণে নেই অভিজ্ঞ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এ ছাড়াও গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আর্শদিপ সিং ও হার্শিত রানা। দলে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ, রিংকু সিং ও শিবম দুবে। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে পাকিস্তান।