নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ফাজিল অনার্স পরীক্ষার ফল প্রকাশ

ডিসেম্বর ১২, ২০২৪ ১০:৩৫ 👁️ ২৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) অনার্স পাস ২০২২ সালের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার যথাক্রমে ১ম বর্ষ-৮৮ দশমিক ৩৯ শতাংশ, ২য় বর্ষ-৯২ দশমিক ৩৪ শতাংশ, ৩য় বর্ষ-৯১ দশমিক ৮৪ শতাংশ এবং ৪র্থ বর্ষ-৯৭ দশমিক ৮৭ শতাংশ।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ২টায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলমের হাতে এ ফল তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক এ, কে, এম আক্তারুজ্জামান।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iau.edu.bd) পাওয়া যাবে। যেসব পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রয়েছে তাদের সংশোধিত ফলাফল ৪৫ দিনের মধ্যে প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই : এলজিআরডি মন্ত্রী

উল্লেখ্য, গত ১ জুলাই লিখিত পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৪ অক্টোবর। দেশব্যাপী ৮১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।