নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে দ্রুত সময়ের মধ্যে নির্দেশ জেলা প্রশাসক

ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৪:৩৪ 👁️ ১৩ views
Link Copied!

এম এ রশীদ সিলেট : অবৈধ দখলদারদের কাছ থেকে দ্রুত সময়ের মধ্যে ফুটপাত দখলমুক্ত করা,রাস্তা সংস্কারসহ সিলেটের বিয়ানীবাজার উপজেলার প্রতিটি সেক্টরের সমস্যা গুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

আরও পড়ুনঃ  লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ

তিনি সোমবার বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় এনজিও প্রতিনিধি সায়ারাত মহালসমূহের লিজগ্রহীতা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  আমিই বিশ্বের সেরা ফুটবলার, এটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই : এমবাপে

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তফা মুন্নার সঞ্চালনায় সোমবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা কনফারেন্স হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি উপজেলা শাখার সভাপতি এডভোকেট আহমদ রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন,পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল,পৌর বিএনপির সহ-সভাপতি কবির আহমদ, জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা শাখার আমীর মাওলানা ফয়জুল ইসলাম,সেক্রেটারি আবুল কাশেম,নায়েবে আমীর আবুল খায়ের, জামায়াতে ইসলামী বিয়ানীবাজার পৌর শাখার নায়েবে আমীর জমির উদ্দিন,মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নান,তিলপারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব হোসেন,লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন,চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী,মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন,দুবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমেদ,দৈনিক সমকাল প্রতিনিধি আহমেদ ফয়সাল,যুগান্তর প্রতিনিধি সুয়াইবুর রহমান স্বপন,জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলা সভাপতি এম এ রশীদ,ম্যাপ টিভির সিও সৈয়দ মুনজের হোসেন বাবু,দৈনিক আমাদের সময় প্রতিনিধি ও প্রেসক্লাব সদস্য সামিয়ান হাসান,নয়া দিগন্ত প্রতিনিধি তোফায়েল আহমেদ বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নৃপেন্দ্র নাথ সরকার,বিয়ানীবাজার সাব-রেজিস্ট্রার জয়নাল আবেদীন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলদুর রহমান,উপজেলা সমাজসেবা অফিসার অনুজ চক্রবর্তী,উপজেলা কৃষি অফিসার আব্দুল হেকিম সহ আরো অনেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।