নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

জানুয়ারি ২১, ২০২৬ ৩:২৩ 👁️ ২১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন।

আরও পড়ুনঃ  সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার

ডা. তাসনিম জারা বলেন, আমি গত কয়েকদিন যখন ঢাকা-৯ আসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলাম, খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানায় অনেকের সঙ্গে কথা হয়েছে। প্রায় প্রতিদিনই কেউ না কেউ জিজ্ঞেস করেছেন যে, নির্বাচনের মার্কাটা কী? কোন মার্কায় তারা ব্যালট পেপারে দেখতে পারবেন, আমাকে যদি সমর্থন করতে চান। সেই প্রশ্নের আজ একদম পরিষ্কার একটা উত্তর আমরা পেয়েছি।

আরও পড়ুনঃ  রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনার ঘোষণা ভূমিমন্ত্রীর

তিনি বলেন, আমি নির্বাচনে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন আমরা শুরু করব। আমরা যেই রাজনীতিটা সামনে দেখতে চাই– স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। সবাইকে দোয়া এবং শুভকামনার জন্য অনুরোধ করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।