নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ফেনীতে সংবাদ সংগ্রহকালে হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

অক্টোবর ৫, ২০২৬ ১০:৫৯ 👁️ ১৩ views
Link Copied!

মোহাম্মদ শামীম হোসেন, ফেনী : ফেনীতে সংবাদ সংগ্রহকালে হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন দৈনিক আমার সময় পত্রিকার স্টাফ রিপোর্টার নাজিম উদ্দিন চৌধুরী।সোমবার (৫ অক্টোবর) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার নাজিম উদ্দিন চৌধুরী।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৭ সেপ্টেম্বর আমি আমার পরিচিত জাফর ইকবাল নামে এক গ্রাহকের বিচ্ছিন্ন হওয়া বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতি ফেনী কার্যালয় সংলগ্ন অভিযোগ কেন্দ্রে যাই। অভিযোগে কেন্দ্রে কর্তব্যরত পল্লী বিদ্যুৎ সমিতি ফেনী কার্যালয়ের জুনিয়র ইঞ্জিনিয়ার শংকর দাস অহেতুক আমার সাথে বাকবিতন্ডায় জড়ায়।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে ৩ ব্যক্তির সাজা

একপর্যায়ে পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার শংকর দাসের নেতৃত্বে সমিতির স্টোরকিপার কামরুল হাসান ও সহকারী জেনারেল ম্যানেজার মো. বায়েজিদ হোসেন শাহ আমাকে বেধড়ক পেটায়। হামলার সময় তারা আমার মোবাইল ফোন ভাঙচুর, মোবাইলে ধারণকৃত ভিডিও ডিলিট করে ও আমার গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যায়।

আরও পড়ুনঃ  নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া নতুন রূপে যাত্রা শুরু

এ ঘটনায় আমি ফেনী মডেল থানায় মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা নেয়নি। পরবর্তীতে আমি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করি। সবশেষ হামলার শিকার নাজিম উদ্দিন চৌধুরী উপস্থিত গণমাধ্যমকর্মীদের মাধ্যমে এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে পল্লী বিদ্যুৎ সমিতির ভুক্তভোগী গ্রাহক জাফর ইকবাল উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।