নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বগুড়ায় নিজ ঘরে খুন হলেন নারী আনসার সদস্য

অক্টোবর ২৪, ২০২৩ ৩:২৭ 👁️ ১১৩ views
Link Copied!

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে পূজামণ্ডপে দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরে খুন হয়েছেন আশা রানী মোহন্ত (২৮) নামের এক আনসার-ভিডিপি সদস্য।

আরও পড়ুনঃ  কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

সোমবার রাতে নিজ ঘরে খুন হন তিনি। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আশা রানী শিবগঞ্জ পৌর এলাকার বানাইল মহল্লার ভজন কুমার মোহন্তের স্ত্রী।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

আশা রানীর শাশুড়ি সুপ্রীতি রানী মোহন্ত সাংবাদিকদের জানান, তাঁর ছেলের বউ বানাইল উত্তরপাড়া সর্বজনীন দুর্গামন্দিরে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। সোমবার রাত ১১টার দিকে পূজামণ্ডপ থেকে আশা রানী বাড়িতে যান। এ সময় তিনি মণ্ডপে ছিলেন এবং ছেলে নিজের মুদিদোকানে ছিলেন। রাত ১২টার দিকে বাড়িতে গিয়ে সোফার ওপরে আশা রানীকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ছেলে এসে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, মৃতদেহের মুখে ও গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তিনি জিনসের প্যান্ট ও কামিজ পরা ছিলেন। কানের একটি দুল সোফার নিচে পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বাড়িতে আশা রানী একা থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁকে হত্যা করে পালিয়ে গেছে।

আরও পড়ুনঃ  ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।