নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বঙ্গবন্ধু ফেন্সিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আনসার-ভিডিপি

নভেম্বর ২০, ২০২৩ ১১:০৭ 👁️ ৭৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক: বঙ্গবন্ধু ৮ম প্রেসিডেন্ট কাপ ফেন্সিং টুর্নামেন্টে সর্বাধিক পদক জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

১৫ থেকে ১৯ নভেম্বর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট ১৪টি ক্লাবের দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১০টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৭টি তাম্রসহ মোট ২৩টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেন্সিং দল।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

অন্য দিকে ১টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৩টি তাম্র পদক অর্জনের মাধ্যমে রানার্স-আপ হয় মিরপুর ফেন্সিং ক্লাব।

এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মোঃ জিয়াউল হাসান। এছাড়া বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক ও দর্শকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রধান অতিথি ড. আতিয়ার রহমান বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন ও খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন। এ সময় তিনি বাংলাদেশ আনসার ও ভিডিপি ক্রীড়া দলের খেলোয়াড়দের প্রশংসা করেন।

বিশেষ অতিথি আনসার-ভিডিপির উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মোঃ জিয়াউল হাসান বলেন, “ক্রীড়াঙ্গনে বাাংলাদেশ আনসার ও ভিডিপি এক অবিস্মরণীয় নাম। এ বাহিনীর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক অত্যন্ত ক্রীড়ামোদী ব্যক্তিত্ব। তিনি বাহিনীর ক্রীড়া দলকে অনন্য উচ্চতায় আসীনের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।