নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বড়দিন উপলক্ষ্যে রাসিক মেয়রকে বিশপের শুভেচ্ছা 

ডিসেম্বর ২১, ২০২৩ ৮:২২ 👁️ ৫৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে রাজশাহী ধর্ম প্রদেশের বিশপ জেভার্স রোজারিও’র পক্ষ শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।

আরও পড়ুনঃ  চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে মাননীয় মেয়রের দপ্তর কক্ষে এই শুভেচ্ছা জানান ফাদার ও সিস্টাররা। এ সময় তাদেরকেও শুভেচ্ছা জানান রাসিক মেয়র মহোদয়। এছাড়া বড়দিন উপলক্ষ্যে কেক কাটেন রাসিক মেয়র।

আরও পড়ুনঃ  বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

এ সময় রাজশাহী ধর্ম প্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডি, ফাদার বাবলু কোরাইয়া, ফাদার নবিন কস্তা, ব্রাদ্রার রঞ্জন পিউরিফেকেশন, হলিক্রস স্কুলের শিক্ষক ব্রাদার শংকর কস্তা, কারিতাস আঞ্চলিক পরিচালক ডেভিড হেমব্রম, সিস্টার এবং ভক্তগণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।