নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বড়াইগ্রামে দুই বাল্যবিয়ে পন্ড, বরের ৩ মাসের কারাদন্ড

জানুয়ারি ৩১, ২০২৬ ৪:৪১ 👁️ ১৬ views
Link Copied!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে একদিনে দুইটি বাল্য বিয়ে পন্ড করে দিয়েছেন এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের ফুলবতী গ্রামে তিনি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে বাল্যবিয়ে করার দায়ে বর রতন সরদার(২৬)কে ৩ মাসের কারাদন্ড এবং এর আগে সকাল ১১টার দিকে উপজেলার জোয়াড়ি ইউনিয়নের কুমরুল গ্রামে বাল্যবিয়ের আয়োজন করায় কনের পিতা আব্দুর রশিদ (৫০)কে ৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।

আরও পড়ুনঃ  কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

জানা যায়, বাল্যবিয়ে সম্পন্ন করার পর বালিকাবধূ নিয়ে রওনা দেওয়ার সময় আকস্মিক কনের বাড়িতে হাজির হন এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর। এ সময় বর ও কনেকে রেখে দ্রুত সটকে পড়েন তাদের মা-বাবা। পরে স্থানীয় অন্যান্য অভিভাবকদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরকে কারাদন্ডাদেশ প্রদান এবং ১৪ বছর বয়সী কনেকে উপস্থিত স্বজনদের কাছে মুচলেকার মাধ্যমে হস্তান্তর করেন। কারাদন্ডপ্রাপ্ত রতন সরদার বড়াইগ্রাম পৌরশহরের লক্ষীকোল এলাকার ইদ্রিস সরদারের ছেলে।

আরও পড়ুনঃ  সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

এর আগে উপজেলার জোয়াড়ি কুমরুল গ্রামের আব্দুর রশিদ তার ১৬ বছর বয়সী মেয়ের বিয়ের আয়োজন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে হাজির হন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের বাবা আব্দুর রশিদকে ৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।

আরও পড়ুনঃ  সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, রাত ১০টার দিকে দন্ডপ্রাপ্ত রতন সরদারকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর জানান, বাল্যবিয়ে প্রতিরোধে সরকার বদ্ধপরিকর। বাল্যবিয়ের কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি দেশের প্রচলিত আইন প্রযোগের মাধ্যমে বাল্যবিয়ে বন্ধ করার কাজ অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।