নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বড়াইগ্রামে শ্বাশুড়িকে গলাটিপে হত্যার অভিযোগ, বোনসহ পুত্রবধূ আটক

জুলাই ২৯, ২০২৩ ৫:৪৯ 👁️ ১১৯ views
Link Copied!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের আারাজী ভবানীপুর গ্রামে শ্বাশুড়িকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। শনিবার সকাল ১১টার দিকে শ্বাশুড়ি আছিয়া বেগম (৫০) এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আছিয়া ওই গ্রামের নওশাদ আলীর স্ত্রী। এ ঘটনায় পুলিশ পুত্রবধূ জলি খাতুন (২৪) ও তার বোন পলি খাতুন (১৪)কে আটক করেছে।

আরও পড়ুনঃ  দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

প্রতিবেশী ও স্বজনরা জানান, সকালে ঘুৃম থেকে উঠে নিহতের ছেলে শাহিন তার কর্মস্থল বনপাড়াতে চলে যায়। সকাল ১০টার দিকে পুত্রবধূ জলির চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দেখতে পায়

আরও পড়ুনঃ  রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

আছিয়া বেগম তার নিজ শোবার ঘরের বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। এ সময় নিহতের গলায় আচড় সহ দাগ দেখা যায়। পরে স্বজনরা পুত্রবধূ ও বেড়াতে আসা পুত্রবধূর ছোট বোনকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ও বোনসহ পুত্রবধূকে আটক করে। আটককৃত পুত্রবধূ জলি ও তার বোন পলি একই উপজেলার আটুয়া গ্রামের আব্দুল জালালের মেয়ে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সরল মূরমূ জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে মৃত্যুর ঘটনাটি রহস্যজনক মনে হয়েছে। পুত্রবধূ ও তার বোনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।