নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বন্যার্তদের জন্য ত্রাণ উপদেষ্টার ২ কোটি টাকার চেক গ্রহণ

সেপ্টেম্বর ১২, ২০২৪ ৭:৫৮ 👁️ ২৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম প্রধান উপদেষ্টার পক্ষে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে ২ কোটি ৩৬ লাখ ৭৬ হাজার ৫৪০ টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় জানানো হয়, প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মসিউর রহমান (১ লাখ ২৩ হাজার টাকা), অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকা সরকারি মুসলিম হাই স্কুল (৫৩ হাজার ৫০০ টাকা), বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল পিএলসি, (২০ লাখ টাকা), নিউ ব্লোন ইন্টারন্যাশনাল স্কুল (৭০ হাজার টাকা), হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতি (৯০ হাজার টাকা), ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (১৩ লাখ ৪০ হাজার টাকা) ও এবি ব্যাংক পিএলসি (২ কোটি টাকা)।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

এ সময় উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।