নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বরেন্দ্র কলেজে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

ডিসেম্বর ১৪, ২০২৫ ৯:২২ 👁️ ২২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : এই দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। স্বাধীনতার প্রাক্কালে যাঁরা নির্মমভাবে নিহত হয়েছিলেন, যাঁদের মেধা ও চিন্তাই ছিল একটি স্বাধীন জাতির ভবিষ্যৎ আলো।তাঁদের রক্তে লেখা আমাদের স্বাধীনতা, তাঁদের স্বপ্নে গড়া বাংলাদেশ।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৪

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র স্মরণে রাজশাহীর বরেন্দ্র কলেজে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার (১৪ডিসেম্বর) সকাল ১০ টায় উক্ত কলেজ প্রাঙ্গনে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পাঠ করেন উক্ত কলেজের  সহকারি অধ্যাপক মো:আব্দুল জব্বার।

আরও পড়ুনঃ  চিকিৎসক ও রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অনুষ্ঠান সভাপতিত্ব করেন,অত্র কলেজের অধ্যক্ষ জনাব, রনজিৎ কুমার সাহা।এ সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, অত্র কলেজের সহকারী অধ্যাপক ইফফাত আরা রাকা,সহকারী অধ্যাপক আনোয়ারুস সাদাত ও প্রভাষক ওয়ালী মোহাম্মদ।

আরও পড়ুনঃ  নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শরীর চর্চা বিভাগের শিক্ষক মামুনুর রশিদ। এ সময় অত্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রদের মধ্যে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মো:শাহরিয়ার।

সবশেষে বরেন্দ্র কলেজের ৭জন শিক্ষার্থীকে দীক্ষা দামের মাধ্যমে রোভার্স স্কাউটিং এর সদস্য করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।