নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বরেন্দ্র জাদুঘরে প্রতি সপ্তাহে বসবে পুঁথিপাঠের আসর

জুলাই ৩১, ২০২৩ ৮:১৯ 👁️ ৭৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘরে এখন থেকে প্রতি সপ্তাহে প্রাচীন পুঁথিপাঠের আসর বসবে। সোমবার জাদুঘর উপদেষ্টা কমিটির সভাপতি রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে তিনি গাইডেড ট্যুর উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

পরে পুঁথিপাঠ করেন রাবি সংস্কৃত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মঞ্জুলা চৌধুরী। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার

গাইডেড ট্যুর ও পুঁথিপাঠের উদ্বোধন করে উপাচার্য বলেন, এর মাধ্যমে বাংলাদেশের প্রথম ও উপমহাদেশের প্রাচীনতম এই জাদুঘরের সংগ্রহ ও তার ইতিহাসকে দর্শনার্থীদের কাছে আরো আকর্ষণীয়ভাবে তুলে ধরা যাবে। এখন থেকে প্রতি শনিবার জাদুঘরে অনুষ্ঠিত হবে পুঁথিপাঠের আসর।

আরও পড়ুনঃ  বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

এতে উপস্থাপন করা হবে রাণীভবানী, মহাস্থানগড়, পাহাড়পুর, ছোট সোনা মসজিদসহ এই অঞ্চলের ইতিহাস-ঐতিহ্যের নানা উপাখ্যান। এতে অনেকেই জাদুঘরমুখী হবেন বলে আশা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।