নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বর্তমান প্রজন্মই স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে : খাদ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৩ ৮:৩৭ 👁️ ৮২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : শিক্ষার শক্তিকে কাজে লাগিয়ে উন্নত, আধুনিক ও মানবিক পৃথিবী গড়ে তুলতে আমাদের ভবিষ্যত প্রজন্মকে তৈরি করতে হবে। বর্তমান প্রজন্মই ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আরও পড়ুনঃ  দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

আজ সোমবার (১০ জুলাই) নিয়ামতপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের আওতায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসমূহের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ‘ট্যাবলেট বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ট্যাবলেট শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ ও বিশ্ব মানবতার প্রয়োজনে ব্যবহার করবে। মোবাইল বা ট্যাবে অনেক ভালো দিক যেমন আছে, খারাপ দিকও আছে। শিক্ষার্থীদের ভালো দিক গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রযুক্তির সুবিধা গ্রহণ করে স্মার্ট নাগরিক হিসেবে শিক্ষার্থীদেরকে প্রস্তুত করতে হবে।

আরও পড়ুনঃ  ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী বলেন, উন্নয়ন টেকসই করতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারেরর ধারাবাহিকতা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব জায়গায় উন্নয়ন করেছেন। তাঁর উন্নয়নের বার্তাগুলো বেশি বেশি প্রচার করতে হবে।

শিক্ষকদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের জানাতে আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যে শিক্ষার্থী স্বাধীনতা কীভাবে অর্জন হলো তা জানে না, সে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে না। দেশের উন্নয়নে নিজেকে উজাড় করে দিতে পারবে না।

এ সময় খাদ্যমন্ত্রী উল্লেখ করেন, এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। চাল রাখার জায়গা নেই সরকারি খাদ্যগুদামে। বিদেশ থেকে এক ছটাক চালও আমদানি করতে হবে না।

আরও পড়ুনঃ  রামেবি'র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ এর সভাপতিত্বে নিয়ামতপুর উপেজলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন অনুষ্ঠানে বক্তৃতা করেন।

পরে খাদ্যমন্ত্রী শিক্ষার্থীদের হাতে ট্যাবলেট তুলে দেন। উপজেলা প্রশাসন নিয়ামতপুর ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলার ৪১টি এমপিওভূক্ত মাধ্যমিক বিদ্যালয় ও ২৪টি মাদ্রাসার ৩৯০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাবলেট পেয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।