নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বলিউডের দুই খান অযোধ্যায় যাচ্ছেন? কৌতূহল তুঙ্গে

জানুয়ারি ২১, ২০২৪ ৩:৪৯ 👁️ ৬৬ views
Link Copied!

অনলাইন ডেস্কঃ মাত্র দুদিন পর ঘণ্টার অপেক্ষা—কয়েক দশকের অপেক্ষার অবসান হবে। অযোধ্যায় প্রতিষ্ঠিত হবেন রামলালা। যেদিকে তাকিয়ে আছে গোটা ভারত। বিশাল এই কর্মযজ্ঞে বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদের সঙ্গে উপস্থিত থাকার কথা রয়েছে বলিউড ও দক্ষিণী তারকাদের।
ইতোমধ্যে অযোধ্যায় পৌঁছে গেছেন কঙ্গনা রানাউত। আর রামমন্দির উদ্বোধনের আবহে এবার বলিউডের দুই খানের মুম্বাই ছাড়ার খবর এসেছে।

আরও পড়ুনঃ  পরিবারের শ্রাদ্ধানুষ্ঠানের মাঝেই জীবিত উদ্ধার নেপালি নারী

শুক্রবার রাতে মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে শাহরুখ খানকে। এবার এয়ারপোর্টে একেবারে খুল্লামখুল্লা বলিউড বাদশা। ডেনিম জিন্স, ক্যাজুয়াল টি-শার্ট, চুলে দুটি ঝুটি। পঞ্চাশোর্ধ্ব শাহরুখের গ্ল্যামার যেন ঝরে পড়ছে। কিং খান বিমানবন্দরে পৌঁছনোর কিছুক্ষণ পরই সেখানে হাজির হন স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা।

আরও পড়ুনঃ  কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

অপরদিকে আমির খানও কয়েক দিনের জন্য মুম্বাই ছাড়ছেন। তাহলে কি বলিউডের দুই খান অযোধ্যায় যাচ্ছেন? অনুরাগীদের কৌতূহল তুঙ্গে।

বলিউডের একাংশ যখন রাম আরাধনায় ব্যস্ত, তখন শাহরুখ-আমিররা যে যার নিজের কাজ নিয়ে ব্যস্ত। শাহরুখ সম্ভবত পরিবারের সঙ্গে সময় কাটাতেই দেশের বাইরে উড়ে গিয়েছেন। অন্যদিকে, আমির খান যাচ্ছেন দিল্লিতে। তাও আবার একমাসের জন্য। নতুন সিনেমার শুটিংয়ে।

আরও পড়ুনঃ  হরমুজে সম্পৃক্ত না হতে দ. কোরিয়াকে ইরানের সতর্কতা

জানা গেছে, বলিউড থেকে রণবীর-আলিয়া, অমিতাভ বচ্চন, আনুশকা শর্মার মতো প্রথম সারির তারকারা রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত হলেও তিন খানের কাছে যায়নি কোনও আমন্ত্রণপত্র। এখন সময়ই বলে দেবে কৌতূহল বাস্তবে পরিণত হবে নাকি কৌতূহলই থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।