নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এপ্রিল ১৯, ২০২৬ ৪:৫৩ 👁️ ২৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : জার্মান কোম্পানি অ্যারোডাটা বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে। আজ সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  যশোর বড় বাজারে ভারতীয় ইলিশে অভিযান আড়তকে ৫ হাজার টাকা জরিমানা

এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তথ্যবিবরণীতে জানানো হয়, বৈঠকে রাষ্ট্রদূত বর্তমান বাংলাদেশ সরকারের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা বজায় রাখার জন্য জার্মানির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

তারা বাংলাদেশ ও জার্মানির দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বিমান পরিবহন খাতে সহযোগিতা আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করে।

বৈঠকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।