নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৬, ২০২৫ ৭:৩৩ 👁️ ৭৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে দপ্তরটির সম্মেলন কক্ষে আজ (২৬ জুন) অংশীজনের অংশগ্রহণে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মচারী কল্যাণ বোর্ডের সেবাসমূহ অবহিতকরণের লক্ষ্যে এ কর্মশালা আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের রাজশাহী কার্যালয়ের পরিচালক মো. তারেক মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পরে সরকারি দপ্তরটির সেবাসমূহ এবং সেসব সেবা প্রাপ্তির আবেদন প্রক্রিয়ার উপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়। বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

উল্লেখ্য যে, বাংলাদেশ সরকারের অসামরিক চাকুরিতে নিযুক্ত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদেরকে এ কল্যাণ বোর্ড থেকে বিভিন্ন অনুদান, প্রশিক্ষণ, অফিসে যাতায়াতের জন্য স্টাফ বাস সুবিধাসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।