নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাংলাদেশ খেলাফত মজলিশের ভাঙ্গা পৌর কাউন্সিল! সভাপতি-বাচ্চু মোল্লা, সম্পাদক-মাহামুদুল হাসান

আগস্ট ১৪, ২০২৫ ৩:৩৯ 👁️ ২৩৮ views
Link Copied!

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে- ধর্ম-বর্ণ ভিন্নমত, সবার জন্য খেলাফত এ শ্লোগান নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা পৌর শাখার কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে সংগঠনটির উপজেলা শাখা কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এ সময় খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলতে ভাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতা-কর্মীরা কাউন্সিলে যোগ দেন। সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী ভাঙ্গা পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা দেন। এ সময় হাফেজ ক্বারী নুর মোহাম্মদ বাচ্চু মোল্লাকে সভাপতি ও হাফেজ মাহামুদুল হাসানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। তিনি, আগামী ২১ আগস্ট ২০২৫ এর মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করে জেলা কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন ।
বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা শাখার সহ-সভাপতি ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা।
ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনটির জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোবহান মাহমুদ, সহ-সভাপতি মান্না আবু বকর সিদ্দিক, জেলা নির্বাহী সদস্য মাওলানা আশরাফ আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- আমাদের দেশে শান্তিময় পরিবেশ সৃষ্টি করতে ও ইসলাম প্রতিষ্ঠার লক্ষে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। এর কোনো বিকল্প নেই। দলীয় রিক্সা প্রতিকের বিজয় সুনিশ্চিত করতে ভোটারদের দ্বার প্রান্তে পৌঁছাতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।

আরও পড়ুনঃ  আয় বাড়েনি, করের বোঝা ভারী হচ্ছে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।