নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাইসাইকেল চড়ে মনোনয়পত্র জমা দিলেন প্রতিমন্ত্রী পলক

নভেম্বর ২৯, ২০২৩ ৯:৫২ 👁️ ৯৮ views
Link Copied!

নাটোর প্রতিনিধি : বাই-সাইকেল চড়ে এসে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমেদ পলক মনোনয়নপত্র জমা দিয়েছেন

আরও পড়ুনঃ  বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাই-সাইকেলে চড়ে এসে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন এর কাছে এ মনোনয়নপত্র জমা দেন।

আরও পড়ুনঃ  লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ

এসময় প্রতিমন্ত্রীর এ্যাড.জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে পঞ্চমবারের মতো নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আজ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সিংড়ার ১১৮টি কেন্দ্রে নৌকা বিপুল ভোটে বিজয় হবে ইনশা আল্লাহ।নান্দনিক, আধুনিক এবং স্মাট সিংড়াকে গড়ে তোলা হবে। এ আসনে পাঁচটি রাজনৈতিক দল থেকে মনোনয়ন উত্তোলন করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।