নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাগমারায় আম গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

মে ২৮, ২০২৫ ৫:১৮ 👁️ ২৭ views
Link Copied!

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় গাছ থেকে পড়ে নজরুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মারা যান। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারার বাসুপাড়া ইউনিয়নের ইসলাবাড়ি গ্রামে।

আরও পড়ুনঃ  বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১০ টায় নিজের গাছে থেকে আম পাড়তে প্রয়োজনীয় উপকরণ নিয়ে বাড়ির অদূরে আম বাগানে যান। আম পাড়ার জন্য গাছে ওঠেন। কিছুক্ষণ পর তিনি অসাবধনতাবশত গাছ থেকে নিচে পড়ে যান। গাছ থেকে পড়ে যাওয়ার শব্দ শুনে পাশের পানবরজে কাজ করা শ্রমিকেরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

আরও পড়ুনঃ  নাচ গান আর ঐতিহ্যে মুখর ঠাকুরগাঁও, কারাম উৎসবে ওড়াঁওদের মিলনমেলা

পরিবারের সদস্যরা জানান, নিহত নজরুল ইসলামের আট বছরের এক ছেলে রয়েছে। নজরুল ইসলাম ঢাকায় একটা ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। দেড় বছর আগে গ্রামে এসে ওষুধের দোকান দেন। বাসুপাড়া ইউনিয়নের নন্দনপুর বাজারে তাঁর ওষুধের দোকান রয়েছে।

আরও পড়ুনঃ  নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

বছর দুয়েক আগে তার ছোট ভাই একইভাবে গাছ থেকে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মারা যায়।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, বিষয়টি শুনেছেন, ঘটনাটি মর্মান্তিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।