নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালন

মার্চ ২৫, ২০২৫ ৯:৫১ 👁️ ২১ views
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

উপজেলা প্রকৌশলী খলিলুর রহমানের পরিচালনায় গণহত্যা দিবসে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকলাইন হোসেন, বাগমারা থানার এসআই আব্দুল মজিদ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গণহত্যা দিবস উপলক্ষে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।