নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাগমারায় ছয় বছরের ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার

এপ্রিল ২৯, ২০২৫ ৫:০৮ 👁️ ২২ views
Link Copied!

বাগমারা (হাটগাঙ্গাপাড়া) প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ছয় বছরের ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জয়নাল খাঁ (৭০)। উপজেলার গনিপুর ইউনিয়নের চক হায়াতপুর গ্রামে বৃদ্ধা এবং ভুক্তভোগীর বাসা আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সকালে জয়নাল খাঁ শিশুটিকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে গ্রামের একটি পানবরজে নিয়ে যান। সেখানে শিশুটি নির্যাতনের শিকার হয়। ঘটনার সময় স্থানীয় একজন তরুণ ও শিশুটির পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে সেখানে যান। এ সময় জয়নাল পালিয়ে যান। শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। পরে শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। রাতেই শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেন।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।