নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাগমারায় পিএসজির আয়োজনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

অক্টোবর ৬, ২০২৪ ১১:০৯ 👁️ ৩০ views
Link Copied!

হেলাল উদ্দিন, বাগমারা : “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি।” এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে ।

আরও পড়ুনঃ  মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

রবিবার বেলা বারো’টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় উক্ত সংলাপের আয়োজন করে পিএফজি গ্রুপ বাগমারা উপজেলা শাখা।

আরও পড়ুনঃ  বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

জাতীয় পার্টির বাগমারা উপজেলা শাখার সভাপতি আবু তালেব প্রামানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমন্বয়কারী নাজমুল হক মিনা, পিস ফ্যাসিলেটর মাহফুজুর রহমান প্রিন্সের পরিচালনায় বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, সাংবাদিক মামুনুর রশিদ মামুন, রাশেদুল হক ফিরোজ, সহকারী অধ্যাপক রিনা ইসলাম, শিক্ষিকা কোহিনুর বানু, ইমাম আব্দুস সোবাহান, বাগমারা ক্ষুদ্র নিক যষ্টি উন্নয়ন ফাউন্ডেশন এর পরিচালক সমরেশ কুমার সরকার সহ আরও অনেকে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

সভায় মসজিদের ঈমাম, ধর্মীয় পুরোহিত, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সংলাপে অংশগ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।