নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

অক্টোবর ১৫, ২০২৬ ৯:৪৪ 👁️ ৩২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় প্রতিবছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে হিন্দু সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ৮৬ টি মন্দিরে এক যোগে পালিত হবে দুর্গোৎসব।

আরও পড়ুনঃ  কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

এরই মধ্যে প্রতিটি মন্দিরের অনুকূলে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও উপজেলার বারোটি মন্দিরে চালের পাশাপাশি নগদ অর্থও দেওয়া হয়েছে।

সনাতন সম্প্রদায়ের লোকজন যাতে নির্বিঘ্নে তাদের উৎসব পালন করতে পারে সেই লক্ষ্যে এবারও সরকারের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

উপজেলার ৮৬ টি মন্দিরের মধ্যে গোবিন্দপাড়া ইউনিয়নে ৭টি, নরদাশে ৩টি, বড় বিহানালীতে ৫টি, আউচপাড়ায় ৫টি, শ্রীপুরে ৩টি, বাসুপাড়ায় ২টি, শুভডাঙ্গায় ৮টি, গনিপুর ৬টি, দ্বীপপুরে ৪টি৷ ঝিকরায় ৩টি, গোয়ালকান্দিতে ৯টি, যোগীপাড়ায় ৬টি, মাড়িয়ায় ১টি, হামিরকুৎসায় ১টি, কাচারী কোয়ালীপাড়ায় ১টি, সোনাডাঙ্গায় ২টি, ভবানীগঞ্জ পৌরসভায় ৫টি, তাহেরপুর পৌরসভায় ১৫টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, হিন্দু সম্প্রদায়ের উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। এরই মধ্যে প্রতিটি মন্দিরে সরকারি সহযোগিতা প্রদান করা হয়েছে। সিসি ক্যামেরা স্থাপনসহ ফায়ার সার্ভিস এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে করে শান্তিপূর্ণভাবে তাঁরা পূজা উদযাপন করতে পারেন

আরও পড়ুনঃ  চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কাজী মাকামাম মাহমুদা বলেন, অন্যান্য বারের চাইতে এবারের নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি কার্যকর ভূমিকা রাখবে। অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার সদস্যরাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এবং প্রতিমা বিসর্জন হওয়ার পরেও পরিস্থিতি বিবেচনায় এই দায়িত্ব অব্যাহত থাকবে।

অপরদিকে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, মন্দিরের নিরাপত্তায় আনসার সদস্যের পাশাপাশি পুলিশের সদস্যরাও কাজ করবেন। যেকোনো ঘটনায় সর্বদাই প্রস্তুত বাগমারা থানা পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।