নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাগমারায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

অক্টোবর ৮, ২০২৫ ৮:০০ 👁️ ২০ views
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম আফসার আলী মোল্লা(৬৩)। তিনি উপজেলার গনিপুর ইউনিয়নের বাজে কোলা গ্রামের বাসিন্দা ছিলেন। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পরিবারের লোকজনেরা জানান, দুপুরের পরে বৃদ্ধ আফসার আলী গরু নিয়ে বাড়ির পাশে বিলে যান। বিকেলে হালকা বৃষ্টি শুরু হলে তিনি গরুকে মাঠে রেখে অদূরে এক গাছের নিচে আশ্রয় নেন। এসময় মেঘ ডাকা শুরু করে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বজ্রপাতে তাঁর শরীরের অনেক অংশ পুড়ে গেছে। আফসার আলী একজন কৃষক। তাঁর দুই ছেলে এবং তিন মেয়ে রয়েছে।

আরও পড়ুনঃ  তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।