নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা মতবিনিময় সভা

অক্টোবর ৮, ২০২৬ ৯:২৯ 👁️ ৪৪ views
Link Copied!

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির উদ্যোগে সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ভবানীগঞ্জ ক্লিনিক এর দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার।

সভায় সভাপতিত্ব করেন বাগমারা বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি জোবায়দুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

আরও পড়ুনঃ  রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক

প্রধান অতিথির বক্তব্যে এমপি ডাঃ আব্দুল বারী সরদার বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। বাগমারার মানুষের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। রোগীদের প্রতি মানবিক আচরণ, সঠিক রোগ নির্ণয় ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

স্বাস্থ্যসেবার নামে কোনো রোগী যেন হয়রানি বা অতিরিক্ত ব্যয়ের শিকার না হন, সেদিকেও খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, বাগমারায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এ ক্ষেত্রে চিকিৎসক, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘরসহ সর্বস্ব ছাই

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ আরিফুল ইসলাম, ডাঃ শরিফুল ইসলাম ও ডাঃ আহসান হাবীব।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক এস এম হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও প্রচার সম্পাদক শহীদুল ইসলামসহ সমিতির সদস্যরা।

সভায় বাগমারার বেসরকারি স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার বিষয়ে মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।