নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাগমারায় মিটার দেখার নামে দিনদুপুরে চুরি

জানুয়ারি ৬, ২০২৫ ৭:২৭ 👁️ ১৩৬ views
Link Copied!

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় মিটার দেখার নামে দিন-দুপুরে চুরির ঘটনা ঘটে । ঘটনাটি ঘটেছে ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকাল ১১ টার দিকে মৃত আবুল কাশেমের ছেলে গৃহ কর্তা আহাদ আলী বাড়ীতে ছিলেন না।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

বাড়ীতে বসবাস করেন অসুস্থ বৃদ্ধ মাতা। অজ্ঞাত দুই যুবক পালসার মোটর সাইকেল যোগে মিটার রিডিং এর নামে বাড়ীতে প্রবেশ করে। এর পর তারা বাড়ীতে রক্ষিত চার ভরি সোনার গহনা এবং নগদ ১ লক্ষ ৫০ হাজার চুরি করে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  গোদাগাড়ী থেকে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। ঝিকরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে বাগমারা থানা পুলিশ।

আরও পড়ুনঃ  রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।