নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাগমারায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা

জুলাই ২৪, ২০২৩ ৫:০৪ 👁️ ৯৯ views
Link Copied!

হেলাল উদ্দীন বাগমারা : “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”। এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩, ( ২৪-৩০ জুলাই) উপলক্ষ্যে মৎস্যজীবী, খামারি, সংবাদ কর্মী, উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার (২৪ জুলাই/২০২৩) বেলা বারো ঘটিকায় বাগমারা উপজেলা পরিষদ সভা কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

বাগমারা উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

আরও পড়ুনঃ  নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি।

সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, এলজিআরডি প্রকৌশলী খলিলুর রহমান, সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ, ইউসুফ আলী সরকার, নুর কুতুবুল আলম, আবু বাক্কার সুজন, বিলকালাই মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আক্কাশ আলী প্রমুখ।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে অবহিত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।