নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাগমারায় লিজা এন্টারপ্রাইজের উদ্যোগে কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মার্চ ৭, ২০২৬ ১০:৫১ 👁️ ২৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় লিজা এন্টারপ্রাইজের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিন ব্যাপি ভবানীগঞ্জ পৌরসভার পৌর উপশহর মাঠে ৫ম বার্ষিকী কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

এতে উপজেলার বিভিন্ন এলাকার ১৫টি মাদ্রাসার ১৪০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। প্রতিযোগিতাটি ২টি পর্বে অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের মধ্যে থেকে সেরা ১৩ জন নির্বাচন করা হয়েছে। ১৩ জনের মধ্য থেকে সেরা ৩ জনকে নির্বাচিত করা হয়।

এতে ক গ্রুপে প্রথম স্থান অর্জন করে সাকিন, দ্বিতীয় স্থান অর্জন করে আঃ রহমান এবং তৃতীয় স্থান অর্জন করে সজিব আহমেদ। অপরদিকে খ বিভাগে গ্রুপে প্রথম স্থান অর্জন করে মুসাব্বির,দ্বিতীয় স্থান অর্জন করে রাকিবুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করে সাকিবুল হাসান।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

সেরাদের লিজা এন্টারপ্রাইজের পক্ষ থেকে অর্থ, সনদপত্র, পুরস্কার ও টুপি প্রদান করা হয়। এছাড়াও সকলকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়। ক এবং খ বিভাগে বিজয়ী ৬ প্রতিযোগীর মাঝে পুরস্কার হিসেবে অর্থ প্রদান করেন দুবাই প্রবাসী রফিকুল ইসলাম।

লিজা এন্টারপ্রাইজের পরিচালক আব্দুল লতিফ এর সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী -৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী।

উপজেলা জামায়াতের সেক্রেটারি অহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার আমীর কামরুজ্জামান হারুন, অধ্যাপক আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল মতিন, প্রভাষক হাফিজুর রহমান, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ওয়ারেছ আলী, রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য আহাদ আলী কবিরাজ, সাবেক থানা আমীর সিরাজ উদ্দিন, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, সেক্রেটারি রফিকুল ইসলাম, তাহেরপুর পৌর জামায়াতের আমীর শহীদুজ্জামান মীর, শাপলা টেলিকম এর প্রোঃ আতাউর রহমান খয়বর।

আরও পড়ুনঃ  গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

বিচারকের দায়িত্ব পালন করেন, বালানগর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আতাউর রহমান, ইসলামী ফাউন্ডেশনের মডেল শিক্ষক মনিরুজ্জামান, রাশেদুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।