নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাগমারায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

জুলাই ৩০, ২০২৬ ১০:৪৩ 👁️ ১১৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ইউনিফর্ম বিতরণসহ বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এ সকল সামগ্রী বিতরণ করেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন সামাজিক সহায়তা কার্যক্রমও চলমান রয়েছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে উপজেলার মানুষের জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপজেলার নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১০০ সেট স্কুল ইউনিফর্ম (জামা, প্যান্ট, জুতা ও পাটের তৈরি স্কুল ব্যাগ) বিতরণ করা হয়। এছাড়া উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় ১ হাজার স্যানিটারি ন্যাপকিন, ২০টি হুইলচেয়ার, ১১টি সেলাই মেশিন, ১০০টি ফুটবল, ১ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং রোগীদের জন্য ৩০০ বক্স ওষুধ বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

পরে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ করেন। অপরদিকে বিকেলে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে বড় বিহানালী ইউনিয়নে খননকৃত খাল পরিদর্শন করেন।

এ সময় বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান,উপজেলা প্রকৌশলী মনসুর রহমান, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর-এ শেফা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।