হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ রমজান বুধবার এ উপলক্ষ্যে তাহেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য আ. ন. ম. শামসুর রহমান মিন্টু। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু সহ পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

