নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাগমারায় হাজী সমাবেশে, অনিয়ম দূর করতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে: ডা: আব্দুল বারী

নভেম্বর ১৩, ২০২৫ ৭:১৫ 👁️ ২৪ views
Link Copied!

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় ভবানীগঞ্জ হেলিপ্যাড মাঠে বাগমারা হাজী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে হাজী সমাবেশের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাগমারা হাজী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ডাঃ আব্দুল বারী সরদার।

হাজী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ আব্দুল খালেক।

আরও পড়ুনঃ  পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

বাগমারা উপজেলা জামায়াতের সেক্রেটার সহকারী অধ্যাপক আলহাজ্ব অহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য আলহাজ্ব আব্দুল আহাদ কবিরাজ, বেলঘরিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইসমাইল আলম আল হাসানী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা জামায়াতের আমীর ও ইসলামী চিন্তাবিদ মাস্টার কামরুজ্জামান হারুন, হাজী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম, মাওলানা আঃ সামাদ, মাওলানা শফিউদ্দিন, মাওলানা ইসমাইল হোসেন, মাস্টার আনিছুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, সৈয়দ রফিকুল ইসলাম মডি ও অন্যান্য আলোচকবৃন্দ।

উক্ত ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার হাজীগণ উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী বাগমারা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ আব্দুল বারীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হন। ইসলামের বিজয় নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর বিকল্প নেই বলে উল্লেখ করেন বক্তারা।

আরও পড়ুনঃ  গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

অন্যদিকে বাংলাদেশ থেকে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ সহ নানা অনিয়ম দূর করতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে।

তাহলে শুধু বাগমারা নয় সারা দেশ নিরাপদ থাকবে। জামায়াতের বিজয় হলে কেউ অধিকার বঞ্চিত হবে না। ন্যায় ও ইনছাব ভিত্তিক রাজনীতি হচ্ছে জামায়াতের মূল লক্ষ্য বলে জানান ডাক্তার আব্দুল বারী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।