নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৯:৩০ 👁️ ২৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামে একই দিনে নিজ বাসা থেকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া দুই গৃহবধূর ১০ দিনেও কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ গৃহবধূরা হলেন একই পরিবারের দুলাল আলী মণ্ডলের স্ত্রী লামিয়া (১৯) এবং শাহাজান আলী মণ্ডলের স্ত্রী মোছাঃ আশা বিবি (৩০)।

আরও পড়ুনঃ  চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

​গত ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকার দিকে কাতিলা এলাকা থেকে তারা দুজন একযোগে নিখোঁজ হন। ঘটনার পর থেকে স্বজনরা তাদের সম্ভাব্য সমস্ত স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো খবর পাননি। দিন যত গড়াচ্ছে, স্বজনদের উৎকণ্ঠা ও উদ্বেগ ততই বাড়ছে।

আরও পড়ুনঃ  নাচ গান আর ঐতিহ্যে মুখর ঠাকুরগাঁও, কারাম উৎসবে ওড়াঁওদের মিলনমেলা

​এ ঘটনায় নিখোঁজদের পরিবার বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে। ঘটনার ১০ দিন পার হয়ে গেলেও উদ্ধার না হওয়ায় জনমনে সন্দেহ দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

বাগমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানাযন, জিডির সূত্র ধরে তাদের অনুসন্ধানে কাজ চলছে এবং সম্ভাব্য সব প্রযুক্তিগত ও মাঠপর্যায়ের সহায়তা নেওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।